ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গণমাধ্যমকে সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশকপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮ জন গুণী ব্যক্তিকে পত্রিকার লেখক সুহৃদ সম্মাননা দেয়া হয়।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

তিনি বলেন, সংবাদপত্র অবশ্যই নিরপেক্ষতা রেখে তাদের সংবাদ প্রচার করবে। এটি খুব জরুরি। তবে যেসব ক্ষেত্রে আমাদের দেশের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা জড়িত রয়েছে, সেখানে নিরপেক্ষতা নয়, সেখানে অবশ্যই স্বাধীনতার পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে লিখতে হবে। আমাদের জানা দরকার, কোথায় আমরা নিরপেক্ষ থাকব এবং কোথায় আমরা একটি পক্ষের সঙ্গে থাকব। যেখানে সত্য-মিথ্যার লড়াই সেখানে আমরা অবশ্যই সত্যের পক্ষে থাকব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক প্রফেসর ড. মো. লোকমান হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানা, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ওমর ফারুক দেওয়ান, ফরিদপুরের সালথা উপজেলার এসিল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি, কবি ও লেখক মিজান মালিক, অপ্সরা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মনিরা আক্তার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল ও ইকো লাইফস্টাইলের স্বত্বাধিকারী ফৌজিয়া আবেদীন।

চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন- চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবুল খায়ের খান প্রমুখ। অনুষ্ঠানে চাঁদপুর প্রতিদিনের সাংবাদিকদের শুভেচ্ছাস্বরূপ ক্রেস্ট দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

গণমাধ্যমকে সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০