ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে। এ খবর পেয়ে ওই কলেজের শিক্ষার্থীরা সেখানে শুক্রবার বিকালে যায়। এরপর বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এর আগে এই মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ হামলার কলেজ কর্তৃপক্ষে দায়ী করেছেন শিক্ষার্থীরা।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনহীন প্রতিষ্ঠানটি কয়েক দফায় ২২৫ শিক্ষার্থী ভর্তি করা হয় এ প্রতিষ্ঠানটিতে। গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে, গত ২৫ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

আপডেট সময় ০৮:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০