ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত, রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গুলিবিদ্ধ ১০ চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

‘দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকার প্রস্তুত, স্বাস্থ্যবিধি মেনে চলুন’

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আরেকটি ধাক্কা আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের অভিজ্ঞতা দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। তবে এক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্বিতীয় ধাক্কা সরকারের পক্ষে সামলানো সম্ভব বলে মনে করেন সরকারপ্রধান।

রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মহামারির এই প্রকোপের মধ্যে মানুষকে সুরক্ষা দেয়াই সরকারের লক্ষ্য। সেভাবেই সরকার কাজ করছে। বিশেষ করে অর্থনীতির চাকা যেন সচল থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য সরকার আগাম বুকিং দিয়ে রেখেছে। ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পাবে।

প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে যোগাযোগব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর দ্বারা সচল হয়েছে দেশের অর্থনীতির চাকা। সরকারের ধারাবাহিকতার কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি।

শেখ হাসিনা জানান, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতে অর্থনীতির চাকা আরও সচল হবে। পদ্মা সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন যেন সহজ হয় সে লক্ষ্যে সরকার বিভিন্ন এলাকায় নতুন নতুন সেতু নির্মাণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

‘দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকার প্রস্তুত, স্বাস্থ্যবিধি মেনে চলুন’

আপডেট সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০