ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এই সরকার পরের শক্তি নিয়ে ক্ষমতায় আছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকার পরের শক্তি নিয়ে ক্ষমতায় আছে, জনগণের শক্তি নেই তাদের সঙ্গে। এছাড়া সরকার কূটনৈতিক রাজনীতিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। শনিবার জাতীয় প্রেসক্লাবে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা বারবার অতিক্রম করলেও সরকার দায়সারা প্রতিবাদলিপি দিয়ে কর্তব্য শেষ করছে। এতে বোঝা যায় সরকার কূটনৈতিক রাজনীতিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করছে, কিন্তু সরকার চুপ করে বসে আছে। মিয়ানমারকে সরকার কোনো চাপ দিচ্ছে না। সরকার নিজ দেশের লোককে হত্যা করতে পারে, বাইরে কোনো দেশ আক্রমণ করলে কিছুই করতে পারে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এই সরকার পরের শক্তি নিয়ে ক্ষমতায় আছে: রিজভী

আপডেট সময় ০৯:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭