ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণ ডেভেলপারদের জন্য গ্রামীণফোনের কোডমাস্টার্স

আকাশ আইসিটি ডেস্ক :  

ডিজিটাল নিনজা কোডমাস্টার্স ২০২০ -এর মাধ্যমে একটি কোডার্স কমিউনিটি তৈরিতে আবেদন পত্রের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগটি স্থানীয় ডেভেলপারদের পরস্পরের সঙ্গে যুক্ত করে তাদের ডিজিটাল স্কিল বাড়াতে সহায়তা করবে।

যার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সল্যুশন দিতে পারবে।

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবাদানে তরুণদের দক্ষ করে তুলতে গ্রামীণফোন ধারাবাহিকভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে।

ডিজিটাল নিনজা ‘কোডমাস্টার্স’ হ্যাকাথন গ্রামীণফোনকে মর্ডানাইজেশন ও ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণে দক্ষ কোডার্স ও ডেভেলপারস খুঁজে পেতে সহায়তা করবে। এ উদ্যোগের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাস্যুরেন্স ও বিজনেস অ্যানালিস্ট ডেভেলপারসরা বিভিন্ন সল্যুশন ডেভেলপ করার ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন চমৎকার প্রজেক্টের অংশ হতে পারবেন।

কোডমাস্টার্স ইভেন্ট নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করছে গ্রামীণফোন। এ ওয়েবিনারটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়েবিনারে অতিথিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দেবেন। এরপর হ্যাকাথন পার্ট-১ ডিসেম্বরের ৫ তারিখ ও হ্যাকাথন পার্ট-২ ডিসেম্বর ১১ তারিখ অনুষ্ঠিত হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিল্পবের এ যুগে আমাদের লক্ষ্য ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ। এ উদ্যোগটি স্থানীয় কোডারস ও ডেভলপারদের সল্যুশন দেবে, কর্সংস্থানের সুযোগ, ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ’

প্রতিটি ক্যাটাগরি থেকে গ্রামীণফোন একজন বিজয়ী এবং একজন রানার আপ বাছাই করবে।

বিজয়ীদের প্রত্যেকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেওয়া হবে এবং রানার আপকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণ ডেভেলপারদের জন্য গ্রামীণফোনের কোডমাস্টার্স

আপডেট সময় ০৯:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০