ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে রবি

আকাশ আইসিটি ডেস্ক : 

অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দেবে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং রবির মধ্যে জুম প্ল্যাটফর্মে রোববার (১৫ নভেম্বর) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত) ড. ফেরদৌস জামান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সমঝোতার আওতায় ব্যবহারকারী এক মাসের জন্য ২২০ টাকায় ৩০ জিবি ডেটা পাবেন। রোববার থেকে এই সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জুম, টিমস, গুগল মিট, গুগল ক্লাসরুম, জিমেইল ব্যবহার করতে পারবে। তবে এই ডেটা প্যাক দিয়ে নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, টুইটার ব্যবহার করা যাবে না।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ, ড. মো. আবু তাহের এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রমে প্রধান দুটি সমস্যা ডিভাইস ও ডেটা। ইউজিসি’র পদক্ষেপ ও মোবাইল অপারেটর কোম্পানিগুলোর আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে দ্রæত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় স্বার্থে এগিয়ে আসার জন্য তিনি রবিকে ধন্যবাদ জানান।

রবির সিইও মাহতাব উদ্দিন বলেন, নতুন প্রজন্মকে অনলাইন শিক্ষা কার্যক্রমে রবির শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবে।

ইউজিসির আহ্বানে এর আগে টেলিটক ও গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে ইন্টারনেট সেবা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে রবি

আপডেট সময় ০৯:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০