ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্কুল-কলেজ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে কাল

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত আসতে পারে। এ উপলক্ষে আগামীকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। সেখানে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করা হবে।’

আগামী বছর নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এসএসসি পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি শুরু করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

স্কুল-কলেজ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে কাল

আপডেট সময় ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০