ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণের চারদিন পর জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় রেললাইনের পাশের একটি ডোবা থেকে অপহরণের চারদিন পর নাজমুল হক নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে।

ওসি আব্দুল লতিফ খান জানান, গত শুক্রবার বিকালে অপহরণকারীরা ওই কিশোরকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিবারের কাছে মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহৃত নাজমুলের বাবা ওই গ্রামের চারজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন। বুধবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে নাজমুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণের চারদিন পর জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি লাশ

আপডেট সময় ০৪:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০