ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিকসকপের

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। সেইসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদেরকে আর্থিক সহায়তারও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল রাহার চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সাফাতে হোসেন, ভাইস-চেয়ারম্যান নাজমুন নাহার রেখা, হাবিব উল্লাহ, এ বি সিদ্দিক, আনিসুর রহমান প্রমুখ।

এম ইকবাল রাহার চৌধুরী বলেন, গত ১৬ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় আমরাও কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই সাথে সাথে আমারে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করি। যা অদ্যাবধি বন্ধ রয়েছে। আরো কত দিন বন্ধ থাকবে জানা নেই। এই সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ওপর নির্ভরশীল এবং ৯৯% ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ৪০% বাড়ি ভাড়া, ৪০% শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বেতন, বাকি ২০% গ্যাস বিল, বাণিজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিলসহ অন্যান্য খরচ নির্বাহ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে ভর্তুকি দিতে হয়।

তিনি বলেন, এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের দাবি দুইটি মেনে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিকসকপের

আপডেট সময় ০৬:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০