ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর মালয়েশিয়ায় নিষেধাজ্ঞা বহাল

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার (০৭ নভেম্বর) ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মালয়েশিয়া হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশসহ ২৩টি দেশে করোনা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে কোম্পানি অনুরোধ করতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।

এছাড়া এসব দেশ থেকে যদি কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরেন তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগে মালয়েশিয়া সরকার বিদেশি নাগরিকদের প্রবেশে কড়াকড়িতে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার- আরএমসিও জারি করে। আরএমসিওর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর মালয়েশিয়ায় নিষেধাজ্ঞা বহাল

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০