ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাবা-মাসহ চারজনকে গলা কেটে হত্যা, বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুন মিনহাজ জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অন্টারিওর একটি আদালত। একই সঙ্গে আগামী ৪০ বছর তার প্যারোল রহিত করা হয়েছে।

শুক্রবার নিউমার্কেটের সুপিরিয়র কোর্ট জাস্টিন মিশেল ফুয়ের্সট এই রায় ঘোষণা করেন।

লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজ ভিডিওর মাধ্যমে রায় শোনে। রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিলো এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বলে কানাডিয়ান মিডিয়া উল্লেখ করেছে।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাডিতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান, মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানী ফিরোজা বেগমকে গলা কেটে খুন করে। গত ২৪ সেপ্টেম্বর আদালতে সে খুন করার দায় স্বীকার করে।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

আদালতে দেয়া বক্তব্যে মিনহাজ জানিয়েছে, সে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে না সেটি পরিবারের সদস্যরা জেনে যাওয়ার উপক্রম হওয়ায় সে তাদের খুন করেছে। মিনহাজ স্বীকার করেছে, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের সে জানায়নি। বিশ্ববিদ্যালয়ে যাওযার কথা বলে শপিং মলে, জিমে ঘুরে ফিরে সময় কাটিয়েছে সে। কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে সে তাদের খুন করার সিদ্ধান্ত নেয়।

মিনহাজ জামান যখন প্যারোলে কারাগারের বাইরে আসার সুযোগ পাবে তখন তার বয়স হবে ৬৪ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মাসহ চারজনকে গলা কেটে হত্যা, বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০