ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে বসে অ্যাপেই পরীক্ষা করা যাবে কোভিড-১৯!

আকাশ আইসিটি ডেস্ক :  

করোনাভাইরাস বাসা বেঁধেছে কি না সেটা বোঝা কঠিন। কোভিড টেস্ট ছাড়া নিশ্চিত হওয়ার উপায় নেই। এই সমস্যা মেটাতেই এবার অভিনব অ্যাপ বানিয়ে ফেললেন গবেষকদের একটি দল। যা আপনার কাশি পরীক্ষা করেই বলে দেবে আপনি সংক্রমিত কি না।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক দল গবেষকরাই এই কীর্তি করে দেখিয়েছেন। একাধিক রিপোর্টে জানা গিয়েছে তাদের নয়া আবিষ্কারের কথা। গবেষকরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কোভিড-১৯ চিহ্নিত করছেন। উপসর্গহীনদের দেহেও সংক্রমণ থাকলে, বলে দেবে অ্যাপটি। করোনা আক্রান্ত না হলেও আশ্বস্ত করবে। অ্যালজাইমার গবেষণায় ব্যবহৃত এআই ফ্রেমওয়ার্কই এই অ্যাপের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। করোনা সাধারণত শরীরের যে সমস্ত অংশে থাবা বসাতে পারে, যেমন ফুসফুস, ভোকাল কর্ড ইত্যাদির কাজ সঠিকভাবে চলছে কি না, বলে দিতে পারে এই এআই।

এই অ্যাপটি তৈরি করার জন্য দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা চলে। স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করা প্রায় ৭০ হাজার সর্দি-কাশির শব্দকে কোভিড চিহ্নিতকরণের পরীক্ষায় কাজে লাগানো হয়। এর ফেলে প্রায় ২ লক্ষ কাশির নমুনা টেস্ট করা হয়। দেখা যায়, ২৫০০ করোনা আক্রান্ত। যার মধ্যে অনেকেই আবার উপসর্গহীন।

গবেষকরা জানাচ্ছেন, এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে, বিনামূল্যে তৎক্ষণাৎ নির্ভুল রিপোর্ট পাওয়া সম্ভব। যদিও এটি এখনও অ্যাপ স্টোরে আসেনি। আনুষ্ঠানিকভাবে অ্যাপটির নামও ঘোষণা করা হয়নি। তবে করোনা চিকিৎসা ক্ষেত্রে এই অ্যাপ যে নয়া দিশা দেখাবে, তা বলাই বাহুল্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরে বসে অ্যাপেই পরীক্ষা করা যাবে কোভিড-১৯!

আপডেট সময় ০৯:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০