ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

৭২ ঘণ্টার মধ্যে নুর-মামুনদের গ্রেফতার চান ঢাবির সেই ছাত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলা দায়েরের দেড় মাস পার হলেও আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সেই ছাত্রী। আসামিদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আবারও নতুন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ওই ছাত্রী।

তিনি বলেন, আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামিকে গ্রেফতার করা হয়নি। আজকে আমি সংবাদ সম্মেলন ডেকেছি দু’টি কথা বলতে। রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুন ও নরুল হক নুরসহ বাকী আসামিদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে আমি নতুন কর্মসূচিতে যাব। এ সময় ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে আসামিদের গ্রেফতারের দাবিতে গত ৮ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান কর্মসূচির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতির সুস্থ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি থেকে সরে আসলেন ভুক্তভোগী ছাত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৭২ ঘণ্টার মধ্যে নুর-মামুনদের গ্রেফতার চান ঢাবির সেই ছাত্রী

আপডেট সময় ০৭:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০