ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাবিলন আনছে ‘লার্নার্সক্যাফে এলএমএসে’র আপগ্রেডেড ভার্সন

আকাশ আইসিটি ডেস্ক :  

শিগগিরই আন্তর্জাতিক মানের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ‘লার্নার্সক্যাফে’র আপগ্রেডেড ভার্সন নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড।

এলএমএসটি শিগগিরই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

এটি ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’ এর চ্যাম্পিয়ন অনলাইন এডুকেশন ভিত্তিক প্লাটফর্ম ‘লার্নার্সক্যাফে’র সম্প্রসারিত সংযোজন।

এ বিষয়ে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসাইন বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে শিক্ষা ব্যবস্থাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, সহজ করা এবং যে কোনো প্রতিকূল অবস্থায় শিক্ষা ব্যবস্থা যেন নিরবিচ্ছিন্ন থাকে, তা মাথায় নিয়ে ২০১৬ সালে গোড়াপত্তন হয়েছিল ‘লার্নার্সক্যাফে’র। ‘লার্নার্সক্যাফে এলএমএস’ এর নতুন ভার্সনটি ডেভেলপমেন্টে গত নয় মাস ধরে আমাদের ২০ জনের একটি প্রকৌশলী টিম কাজ করে যাচ্ছেন।

প্রতিকূল পরিবেশে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইন এডুকেশন চালিয়ে নেওয়ার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই পরিপ্রেক্ষিতে ‘লার্নার্সক্যাফে এলএমএস’ শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ‘লার্নার্সক্যাফে এলএমএসে’র সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো অনলাইন লাইভ ক্লাস। এতে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের ডেভেলপ করা নিজস্ব ভিডিও কনফারেন্সিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে।

প্রচলিত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো থার্ডপার্টির ভিডিও কনফারেন্সিং সিস্টেম যেমন- জুম, স্কাইপ, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি ব্যবহার করে অনলাইন লাইভ ক্লাস/সেশন পরিচালনা করে। কিন্তু ‘লার্নার্সক্যাফে এলএমএসে’র নিজস্ব ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যমে অনলাইন ক্লাস/সেশন নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

একটি আন্তর্জাতিক মানের এলএমএস সিস্টেমের সব ফিচার যেমন- অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড, ডাইনামিক এটেনডেন্স সিস্টেম, ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম, গ্রুপ স্টাডি, কনটেন্ট শেয়ারিং, ক্লাস শিডিউলিং, নোটিশ বোর্ড, হোয়াইট বোর্ড, গ্রেডিং অ্যান্ড রেজাল্ট, অনলাইন সার্টিফিকেশন, একাডেমিক ক্যালেন্ডার, ইমেইল, পেমেন্ট সিস্টেম, কোর্স ম্যানেজমেন্ট, এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লগ, রিপোর্টসহ আরও অনেক ইউনিক ফিচার ‘লার্নার্সক্যাফে এলএমএসে’ পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাবিলন আনছে ‘লার্নার্সক্যাফে এলএমএসে’র আপগ্রেডেড ভার্সন

আপডেট সময় ০৯:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০