ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী ১৪ মাসে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ১৪ মাসের মধ্যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এই বছরের দুই মাস নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ১২ মাস মোট ১৪ মাসে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে।

বুধবার (০৪ অক্টোবর) অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজার্ভের অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা মনে করি আমাদের যদি ভাল প্রজেক্ট থাকে, সরকারের প্রজেক্ট থাকে, এমন প্রজেক্টে যদি অর্থায়ন করি তাহলে একদিকে আমাদের ঋণ বাড়লো না, আরেকদিকে আমাদের টাকাটা নিজের ঘরেই রয়ে গেল এবং আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলাম। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আগামী ১৪ মাসের ভেতরে ৫০ বিলিয়ন ডলার হবে।

রিজার্ভ ব্যবহারে প্রাইভেট কোম্পানিকে লোন দেওয়ার কোন পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমার এখানে কোন অবস্থান নেই কারণ আমি টাকা নেবও না ব্যয়ও করব না। এটি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমার্শিয়ালি বেনিফিট হই সেভাবে কাজে লাগানো হবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ও ওমরাহকে ঘিরে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার

আগামী ১৪ মাসে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০