ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেনাবেচা করা যাবে হোয়াটসঅ্যাপে

আকাশ আইসিটি ডেস্ক : 

হোয়াটসঅ্যাপ সম্প্রতি সম্পূর্ণ নতুন এক ফিচার নিয়ে এসেছে । নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে চ্যাট থেকেই সরাসরি যেকোনো জিনিস বিক্রি করতে পারবেন। ফেসবুকের সঙ্গে হাত মিলিয়ে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে লাভবান হবেন দেশের ছোট ব্যবসায়ীরা।

হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছে, বিজনেসের সঙ্গে সব মেসেজ ফেসবুকের হোস্টিং ব্যবহার করা হবে। অনেক চিন্তা-ভাবনার পরেই কোম্পানির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিজনেস অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন মেসেজ পাঠানোর জন্য পৃথক টাকা নেয়। এবার হোয়াটসঅ্যাপ থেকে ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাভ শুরু করতে পারবে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম।

অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপকে লাভজনক ব্যবসায় পরিণত করার চেষ্টা চালাচ্ছিলেন মার্ক জাকারবার্গ। এই জন্য শুরুতে বিজ্ঞাপন দেখানোর চিন্তাভাবনা শুরু হয়েছিল কোম্পানির অন্দরে। পরে সেই ভাবনা থেকে সরে এসে নতুন মডেলে রোজগারের চেষ্টা করছে মার্কিন কোম্পানিটি।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। ফেসবুকের হোস্টিং ব্যবহার হলে ব্যবসায়ীরা গ্রাহকদের মেসেজ পাঠাতে পারবেন না। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, “সার্ভিং প্রোভাইডারের মতো এই সব ব্যবসায়ীদের হোস্টিং সার্ভিস দেবে ফেসবুক।”

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে সব ব্যবসা ধীরে ধীরে অফলাইন থেকে অনলাইনে আসছে। প্রতিদিন বিশ্বব্যাপী ১৭.৫ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ বিজনেস সার্ভিস ব্যবহার করেন।

যদিও হোয়াটসঅ্যাপ একা নয়, চলতি বছর কাউটলুট, শপম্যাটিকের মতো অনলাইন বিজনেস প্ল্যাটফর্মগুলো বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যদিও এই জগতে হোয়াটসঅ্যাপের প্রবেশ প্রতিযোগীদের চাপে ফেলে দেবে। নতুন ফিচার ব্যবহার করে সহজেই যেকোনো ব্যবসায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই জিনিস বিক্রি শুরু করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেনাবেচা করা যাবে হোয়াটসঅ্যাপে

আপডেট সময় ০৯:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০