ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক রয়েছেন। শুক্রবার রাতে কালীগঞ্জের ভাটিরা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

অভিযুক্ত সফিকুল ইসলাম ভাটিরা এলাকার জুমুর উদ্দিন বেপারীর ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। সফিকুল ওই গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে।

শনিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ (৫২) বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। স্বামী বাড়ি ফিরতে দেরি হওয়ায় গৃহবধূ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে সফিকুল ইসলাম তার ঘরের দরজায় কড়া নাড়েন। ওই সময় স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেন গৃহবধূ। তখন সফিকুল গৃহবধূকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে গৃহবধূর মুখ বেঁধে ধর্ষণ করেন সফিকুল। এরপর গৃহবধূকে ফেলে রেখে তিনি পালিয়ে যান। পরে মুখের বাঁধন খুলে গৃহবধূ ডাক-চিৎকার করলে, স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সফিকুল ইসলামকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সফিকুল ইসলাম পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত। ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০