ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন

আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মিলনায়তনে অনলাইন নিউজপোর্টাল অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমার টাকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দরকার আমাদের পক্ষ থেকে নেওয়া হবে।

তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ডকে পপুলার করার চেষ্টা করছি। যারা হিসাব পারেন না তাদের বলবো মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে। মিউচ্যুয়াল ফান্ডে ডিসিপ্লিন থাকবে। মিউচ্যুয়াল ফান্ডগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

আইডিআরএ’র চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন বলেন, আমরা বীমা কোম্পানিগুলোর খরচ কমানোর পদক্ষেপ নিয়েছি। আগের কোম্পানিগুলো ৬৫-৭০ শতাংশ খরচ করতো। আমরা একটাকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

আপডেট সময় ০৬:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০