ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি জেলেনস্কির ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় সাইবার আক্রমণ শুরু করেছে জাশি!’ জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প ‘আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন’:কায়সার হামিদ রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সশরীরে

আকাশ জাতীয় ডেস্ক:  

অনলাইনে নয়, সশরীরে বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে আগের নিয়মেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষা উপ-কমিটি এ সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এবার ঢাবি ও চবির মতো রাবিতেও সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো।

এদিকে, রাবি থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়। এর আগে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতেন।

এ প্রসঙ্গে ইংরেজি বিভাগের সভাপতি ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্নাতকোত্তর, এমফিল/ পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি এখন থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবে। একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সশরীরে

আপডেট সময় ০৪:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০