ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন: সু চির প্রতি করবিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মিয়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন রোহিঙ্গাদের প্রতি আচরণে তিনি যেন মানবাধিকারের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন দেখান।

বিবিসির উর্দু বিভাগের আদিল শাজেবকে দেওয়া এক সাক্ষাৎকারে মি: করবিন বলেছেন “আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তার উদ্দেশ্যে আমার বার্তা হল- আমরা আপনাকে পছন্দ করি- বহু বছর আপনি যখন গৃহবন্দী ছিলেন আমরা আপনাকে সমর্থন করেছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি।”

মিজ সু চিকে উদ্দেশ্য করে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ”বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মিয়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন।”

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে।

রাখাইন থেকে ফিরে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন তিনি দেখেছেন স্থানীয় রাখাইন যুবকরা জগভর্তি পেট্রল ঢেলে মুসলিমদের গ্রামগুলো পুড়িয়ে দিচ্ছে।

রাখাইনের ভেতর বিবিসির ওই সাংবাদিককে ঘোরাফেরা করতে হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে সাথে।

কিন্তু রাখাইন থেকে ফিরে আসার পর তিনি বলেছেন তিনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা জনশূণ্য- চারিদিকে পোড়া ক্ষেত এবং ফেলে যাওয়া গবাদি পশু।

সর্বসাম্প্রতিক সহিংসতা শুরু হয় যখন স্থানীয় কিছু রোহিঙ্গা মুসলমানের তিরিশটি পুলিশ স্টেশনের ওপর হামলা চালানোর জবাবে সেনাবাহিনী ব্যাপক প্রতিশোধ অভিযান চালায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত প্রায় দু সপ্তাহে প্রায় দেড় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন: সু চির প্রতি করবিন

আপডেট সময় ০৮:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭