ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সিনেটে সাক্ষ্য দেবেন ফেসবুক ও টুইটারপ্রধান

আকাশ আইসিটি ডেস্ক :  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সিনেটের জুডিশিয়ারি কমিটির সামনে স্বাক্ষ্য দেবেন সামাজিকমাধ্যম ফেসবুক ও টুইটারের প্রধান নির্বাহী।

ডেমোক্র্যাটিক প্রার্থী জে বাইডেনের ছেলেকে নিয়ে লেখা নিবন্ধ বন্ধ করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তারা, সে ব্যাপারে তাদের কাছে জানতে চাইবে সিনেট জুডিশিয়ারি কমিটি।

বৃহস্পতিবার দুই প্রধান নির্বাহীকে সমন পাঠানোর ব্যাপারে ভোট দিয়েছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৭ নভেম্বর ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টুইটার প্রধান জ্যাক ডরসিকে তলবের সিদ্ধান্ত শুক্রবার জানিয়েছে সিনেট জুডিশিয়ারি কমিটি।

কমিটি বলছে, রক্ষণশীল-বিরোধী পক্ষপাতের অভিযোগটির ব্যাপারে স্বাক্ষ্য দেবেন প্রধান নির্বাহীরা।

নিউ ইয়র্কপোস্টের নিবন্ধকে ভুল তথ্য হিসেবে আখ্যায়িত করে তা ব্লক করার সিদ্ধান্ত নিয়ে রক্ষণশীলদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই দুই সামাজিকমাধ্যমকে।

২৮ অক্টোবরেও সিনেট কমার্স কমিটির সামনেও হাজির হওয়ার কথা রয়েছে জ্যাক ডরসি ও মার্ক জাকারবার্গের।

ওই শুনানিতে অবশ্য গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাইও উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

সিনেটে সাক্ষ্য দেবেন ফেসবুক ও টুইটারপ্রধান

আপডেট সময় ০৯:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০