ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রতিযোগীদের দমিয়ে রাখতে গুগল বাজারে নিজেদের অবস্থানের সুযোগ নিয়ে আইন ভেঙেছে– এ অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ।

সার্চ ও বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগীদের সঙ্গে গুগল কেমন আচরণ করেছে, সে বিষয়টিই মামলার মূল প্রতিপাদ্য করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

সার্চ ইঞ্জিনে গুগলের আধিপত্য বজায় রাখতে এবং আরও বেশি বিজ্ঞাপন বিক্রি করতে বাজারে ক্ষমতা অপব্যবহার করে প্রতিযোগীদের দমিয়ে রাখা হয়েছে কিনা, সে বিষয়গুলোই খতিয়ে দেখতে মঙ্গলবার মামলা করে বিচার বিভাগ।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি গুগল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগেই এ মামলার মুখে পড়ল গুগল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সমর্থকদের কাছে অঙ্গীকার করেছেন, রক্ষণশীল কণ্ঠ দমানোর অভিযোগে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে দায়ী করা হবে। এ অঙ্গীকার পূরণের অংশ হিসেবেই গুগলের বিরুদ্ধে এই মামলা করা হলো।

চার প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে অ্যান্টি ট্রাস্ট তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০