ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ক্যারিবীয় অঞ্চলে প্রলয়ংকরী হারিকেন: নিহত ৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যারিবীয় অঞ্চলে প্রলয়ংকরী হারিকেন ইরমার আঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছে। হারিকেনের তাণ্ডবে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে। বিবিসির খবরে জানা যায় ক্যাটাগরি পাঁচ মাত্রার হারিকেনটি এর সর্বোচ্চ সীমায় পৌছেছে এবং পুয়ের্তোরিকোর উপর দিয়ে বয়ে যাচ্ছে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভির চেয়েও এটি বেশি ধ্বংসযজ্ঞের সক্ষমতা রাখে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেরিয়ে ইরমা শনিবারের মধ্যেই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। আগে থেকেই ‘ভয়াবহ বিপর্যয়ের’ ইঙ্গিত দেওয়া ইরমা বড় ধরণের ধ্বংসলীলা চালিয়েছে অ্যান্টিগা ও বারবুড়াতে।

এক হাজার ৮০০ বাসিন্দার বারবুদা দ্বীপের ৯৫ শতাংশ ‘মাটির সঙ্গে মিশে গেছে’ বলে জানান প্রধানমন্ত্রী গেস্টন ব্রাউন। ঝড়ে একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন ব্রাউন। ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন দুই দ্বীপ সেইন্ট মার্টিন ও সেইন্ট বার্থেলেমেতেও তাণ্ডবলীলা চালিয়েছে ইরমা।

এখানে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে ফরাসী সরকার জানিয়েছে। দুই দ্বীপের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়টি শনি বা রোববারের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার আশঙ্কা করছে।

ঝড়টির গতিবিধি সম্বন্ধে নিশ্চিত হওয়া না গেলেও যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় এটি অন্তত ক্যাটাগরি ৪ শক্তি ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দিনের শেষে ইরমা পুয়ের্তো রিকোর উত্তর পাশে আছড়ে পড়ে; দ্বীপের রাজধানী সান জুয়ানে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসে রাস্তার ধারের গাছগুলোকে উপড়ে যেতে দেখা গেছে।

আকাশ থেকে তোলা ছবিতে বারবুদা জুড়ে ভয়াবহ বন্যার লক্ষণ দেখা গেছে। স্থানে স্থানে পড়ে থাকা গাছ, ডালপালা, চূর্ণ বিচূর্ণ গাড়ি এবং অন্যান্য ধ্বংসস্তুপের উপস্থিতিও ছিল। নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ সাবা ও সিন্ট ইউস্তেসাশও ইরমার তাণ্ডবের শিকার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যারিবীয় অঞ্চলে প্রলয়ংকরী হারিকেন: নিহত ৯

আপডেট সময় ০৬:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭