ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি এখন মাইনকাচিপায় : ওবায়দুল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন মাইনকাচিপায় আছে। তিনি বলেন, ‘বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচনে তাঁরা হেরে যাবে। আবার জ্বালাও-পোড়াও করেও রেহাই পাবে না। তাঁরা এখন উভয় সংকটে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির রাজনীতি সম্পর্কে আরো বলেন, ‘বিএনপির রাজনীতি এখন চোরাবালির অন্ধকার গলিতে হারিয়ে গেছে। তাঁরা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে।’

এবার মানুষ বেশ স্বস্তির সঙ্গে ঈদ করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার সঙ্গে মানুষ গ্রামে গেছে এবং ঢাকায় ফিরেছে। ঈদে ঘরমুখো মানুষকে কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। ছিল না কোনো যানজটও।’

অন্যান্য ঈদে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যায় স্বীকার করে মন্ত্রী বলেন, ‘সেই তুলনায় এবার সড়ক দুর্ঘটনা অনেক কম হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি এখন মাইনকাচিপায় : ওবায়দুল

আপডেট সময় ০৪:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭