ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় শ্রমিক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে লাঞ্ছিত এবং শ্রমিক নেতা মো. কামাল হোসেনের বাড়ির সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে। এই নিয়ে থানায় পাল্টা পাল্টি অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতের পর থেকে রাত অনুমান দশটা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও টাউন কলোনী এলাকায় এসব ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন জানান, তিনি শ্রমিক সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। বিগত মার্চ মাসেই এই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। পরে ১৩ অক্টোবর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা থেকে আগামী ১৭ অক্টোবর পরবর্তী বৈঠকের দিন ধার্য করে সভা সমাপ্ত করা হয়। এতে নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী মো. কামাল হোসেন ক্ষুব্ধ হন। পরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বের হওয়া মাত্রই কামাল হোসেন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে শ্রমিক নেতা কামাল হোসেন জানান, নির্বাচন নিয়ে তার সঙ্গে কেবল কথা হয়েছে। এছাড়া তাকে লাঞ্ছিত করার মতো কোন ঘটনা ঘটেনি। বরং ওই কথার জের ধরে প্যানেল মেয়র নাজমুল আলম খোকনের নেতৃত্বে তার বাড়ির সামনে ককটেল হামলা চালানো হয়েছে। কেউ হতাহত না হলেও ককটেলের বিকট শব্দে এলাকার লোকজনের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে তারাসহ আশপাশের লোকজন বের হলে হামলাকারীরা পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থেকেই লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় শ্রমিক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০