ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ; মামা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার পাইকগাছায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে তার মামা আছানুর রহমান গাজীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এর আগে ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার বাড়ুলী গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

আছানুর রহমান উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। তিনি কিশোরীর বাবার চাচাতো শ্যালক।

জানা যায়, ঘটনার রাতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির তিনজনকে অচেতন করে আছানুর রহমান গাজী। পরে অচেতন অবস্থায় ওই পরিবারের এক মেয়েকে ধর্ষণ করে সে। এতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়েকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ঘটনার চারদিন পর কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ; মামা গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০