ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম দরকার

আকাশ আইসিটি ডেস্ক :  

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তর অপরিহার্য উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম এবং কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল কনটেন্ট দরকার। সংকট মোকাবিলায় আগামী দিনের প্রস্তুতি নিতে হবে।

শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের সংগঠন আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকদের যে জাতি সম্মান দেয় না সে জাতি কখনো এগোতে পারে না। সমাজে যার মর্যাদা যেভাবেই চিহ্নিত করা হোক শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত। শিক্ষকতা কেবল চাকরি বা রুটিন কাজ করেন তা নয়। তারা মানব সম্পদ তৈরির কারিগর।

শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি বিটরিক কালডান বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষকদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের ক্ষমতায়নের জন্য যা যা করণীয় তা করতে হবে। শিক্ষার জন্য খরচকে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখতে হবে।

শিক্ষায় তৃণমূলকেও গুরুত্ব দিয়ে শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চক-ডাস্টারের পরিবর্তে ডিজিটাল ক্লাসরুম দরকার

আপডেট সময় ০৯:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০