ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইনস্টাগ্রামের এক দশক

আকাশ আইসিটি ডেস্ক :  

ইনস্টাগ্রাম তাদের পথ চলা শুরু পর পর কয়েক বছরের মধ্যে ফেসবুক কিনে নেয়। ইনস্টগ্রাম একটি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে সবচেয়ে দ্রুত ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং করা যায়। ইনস্টাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায। প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে যারা কিনা ফটো শেয়ার করে থাকে। প্রতিদিন ৭০ মিলিয়ন স্থিরচিত্র এবং ভিডিও শেয়ার করা হয় ইনস্টাগ্রামের মাধ্যমে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ধাপে ধাপে এগিয়েছে। এবার সেই ইনস্টাগ্রামই এবার পূর্ণ করছে দশ বছর। ২০১০ সালের ৬ অক্টোবর দুই মার্কিন ভদ্রলোক কেভিন সিসটর্ম এবং মাইক ক্রিগার তৈরি করে ফেললেন এক অভিনব সোশ্যাল মিডিয়া। কী হয় এতে? ছবিই এই সামাজিক মাধ্যমের বিশেষ আকর্ষণ। নানা রকম ফিল্টার ব্যবহার করে ছবির ভোল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই সোশ্যাল মিডিয়া।

জনসংযোগ বাড়াতেও ইনস্টাকেই ব্যবহার করেছেন অসংখ্য তারকা। প্রদর্শনী, উৎসব উদযাপন, ফ্যাশন শো, নৈশভোজ- সবের ছবিই ইনস্টায় পোস্ট করা বাধ্যতামূলক। কারণটা কি শুধুই এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা? কিছুটা হলেও পুরোটা নয়। ফ্রেঞ্চ রিসার্চ কালেকটিভ অবজার্ভেটরি অব ডিজিটাল ওয়ার্ল্ড ইন হিউম্যানিটিজ-এর প্রেসিডেন্ট এবং মনোবিদ মিশেল স্টোরার মতে, আমরা এখন একটা ইন্টারনেট বাস্তবতার যুগে পৌঁছে গিয়েছি। যা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, সেটাই তুলে ধরছে আমার আমিকে। সেই জায়গায় দাঁড়িয়েই জিতে গিয়েছে ইনস্টাগ্রাম৷

শুধু যে নিজেদের ছবি পোস্ট করাই ইনস্টাগ্রামের একমাত্র লক্ষ্য, তা কিন্তু নয়৷ কত রকম বিজ্ঞাপনের বাজারও ধরেছে এই সোশ্যাল মিডিয়া। ঠিক যেমনটা ধরেছে ফেসবুক। বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ড, বিশেষ করে ফ্যাশন ব্র্যান্ড, এখানে বিজ্ঞাপন দেয় তারকাদের ছবির মাধ্যমে। এই তালিকায় রয়েছে নানা ই-কমার্স সংস্থাও।

আপনি চাইলেই ইনস্টায় ফলো করতে পারেন আপনার রোল মডেলকে, অনায়াসে জেনে নিতে পারেন তার জীবনের কত কথা। চাইলে তার মতো সাজতে পারেন। তার মতো করে সাজিয়েও ফেলতে পারেন আপনার ড্রয়িং রুম, রান্নাঘর। এই সব কিছুই এখন আপনার হাতের মুঠোয়।

তবে কি না, সব সোশ্যাল মিডিয়ায় যে চাপটা থাকে, এখানেও আছে। লাইক পাওয়ার এবং না পাওয়ার উদ্বেগ। আগের ছবিকে ছাপিয়ে যেতে পারবে তো এই ছবির জনপ্রিয়তা? পরিচিত অন্য কেউ এগিয়ে যাবে না তো বেশি হাততালি নিয়ে? ভালো, মন্দ, দুই নিয়েই আধুনিক সভ্যতা। ইনস্টাগ্রামও তার বাইরে নয়। নেতিবাচক দিকগুলো সরিয়ে তাই দশ বছরের জন্মদিন হোক শুভ, এগিয়ে চলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইনস্টাগ্রামের এক দশক

আপডেট সময় ০৯:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০