ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

সিরাজগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎকের ভুল চিকিৎসায় ইসমাইল হোসেন নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকার আল-হেরা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপারেশনকারী চিকিৎসক ড. সুমুনুল হক সজিব পলাতক রয়েছে। শিশুটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের বাবু সরকারের ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে এবং অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন।

মৃত শিশুটির বাবা বাবু সরকার জানান, শিশু ইসমাইলের টনসিল সমস্যা ছিল। শনিবার সকালে ওই হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. ডি এম আকরাম হোসেন অপারেশনের কথা বলেন। রাতে টনসিল অপারেশন করা হয়।

অপারেশন শেষে ডা. সুমুনুল হক সজিব ও ডা. ডিএম আকরাম হোসেন জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে রোগীর রিভার্স (জ্ঞান ফিরছে না) হচ্ছে না। এ অবস্থায় হাসপাতালের লোকজন এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেয়ার জন্য বলে। কিন্তু এ্যাম্বুলেন্সে তোলার সাথে সাথেই ইসমাইল মারা যায়। তিনি বলেন, আমার একমাত্র ছেলে। সুস্থ অবস্থায় অপারেশন করা হলো। লাশ হয়ে ফিরলো। আমি এর বিচার চাই।

এ বিষয়ে হাসপাতালেল ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, ডি এম আকরাম হোসেন ওই রোগীর অপারেশন করেছেন এবং অজ্ঞান ডাক্তার হিসেবে ছিলেন সুমুনুল হক সজিব। অপারেশন সাকসেসফুল হলেও শিশুটি রিভার্স (জ্ঞান ফেরানো) করতে পারেনি। যে কারণে মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০