ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোভিড মোকাবিলায় উদ্ভাবনী ভূমিকা রাখায় পুরস্কার পেলো রবি

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিকালীন উদ্ভাবনী উপায়ে গ্রাহক এবং এন্টারপ্রাইজ গ্রাহকদের সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে সম্প্রতি একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রবি। কোভিড-১৯ ক্যাটাগরিতে টেলিযোগাযোগ সেবায় উদ্ভাবনী পদক্ষেপ নেওয়ায় সিঙ্গাপুরভিত্তিক কমিউনিক এশিয়া-২০২০ পুরস্কার পেয়েছে অপারেটরটি, যা ডিজিটাল উদ্ভাবনে রবির অগ্রণী ভূমিকারই প্রতিফলন।

শনিবার (০৩ অক্টোবর) দেশে কোভিড-১৯ মহামারি আঘাত হানার শুরু থেকেই রবি দৃঢ় মানসিকতার সঙ্গে এই পরিস্থিতিকে মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছিল। গ্রাহকদের মহামারি থেকে রক্ষা করতে বেশ কয়েকটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে কোম্পানিটি।

নির্ভরযোগ্য ডিজিটাল হেলথ কেয়ার পণ্য, যেমন: হেলথ-প্লাস এবং লাইফপ্লাস দিয়ে রবি জনসাধারণের জন্য মহামারিকালীন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার চেষ্টা করেছে। উবার মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অনন্য মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা মডেল এবং একটি বিশেষ কোভিড বিমা প্যাকেজ বাজারে এনেছে কোম্পানিটি।

রবির প্রিমিয়ার অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম-বিডিটিকেটস বাংলাদেশে প্রথমবারের মতো ‘কোভিড ট্র্যাভেল ইন্স্যুরেন্স’ চালু করে, যা করোনা মহামারির ফলে বিধ্বস্ত পরিবহন শিল্পের জন্য একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করছে।

ডিজিটাল অ্যাগ্রো বান্ডেলের সহায়তায় ওভার-দ্য টপ (ওটিটি) যোগাযোগ প্ল্যাটফর্ম-কৃষিভাই অ্যাপের মাধ্যমে কৃষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিশ্চিত করেছে রবি। অল্টারনেট ক্রেডিট স্কোরিংয়ের সহায়তায় ফোন লোন ক্যাম্পেইনের মাধ্যমে চলমান ডিজিটাল বৈষম্য হ্রাস করার উদ্যোগ নিয়েছে অপারেটরটি।

এছাড়া উইম্যান-লিডারশিপ ও রিটেইলার-ফিন্যান্সিং উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখা এবং মহামারির ফলে দুর্ভোগে পড়া হাজার হাজার খুচরাবিক্রেতাকে ব্যবসা ধরে রাখতে সহায়তা করা হয়েছে। আন্তর্জাতিক পুরস্কার জয়ের ক্ষেত্রে এসব উদ্ভাবনী উদ্যোগগুলো ভূমিকা রেখেছে।

টেলিযোগাযোগ শিল্পের সাফল্য ও অসামাস্য অবদানকে স্বীকৃতি দিয়েছে কমিউনিক এশিয়া ২০২০ অ্যাওয়ার্ডস। ফাইভজি প্রযুক্তির জন্য প্রস্তুত হচ্ছে এই অঞ্চল; সেই দিকটির দিকে নজর রেখে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক গড়ে তুলতে অর্জিত সাফল্যকে উদযাপন করাই কমিউনিক এশিয়া অ্যাওয়ার্ডসের উদ্দেশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোভিড মোকাবিলায় উদ্ভাবনী ভূমিকা রাখায় পুরস্কার পেলো রবি

আপডেট সময় ১০:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০