ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপিদের অ্যাপ ‘আমার সংসদীয় এলাকা’

আকাশ আইসিটি ডেস্ক :

সংসদ সদস্যদের কাজ আরও সহজ করতে চালু হল ডাটা প্ল্যাটফরম ‘আমার সংসদীয় এলাকা’। এ অ্যাপের মাধ্যমে সংসদ সদস্যরা নিজ এলাকার বিভিন্ন তথ্য গ্রহণ করতে পারবেন আরও সহজে।

দেশের প্রথম এ মোবাইল ও ওয়েবভিত্তিক ডাটা প্ল্যাটফরম তৈরি করেছে এটুআই। মূলত নাগরিক সেবাকে আরও সমৃদ্ধ করতেই এ প্ল্যাটফরমের যাত্রা।

মঙ্গলবার এক অনলাইন আয়োজনে অ্যাপটির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিআরআইয়ের পরিচালক রাদওয়ান মুজিব সিদ্দিক।

ইউএনডিপি’র পলিসি স্পেশালিস্ট মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং ডাটা প্ল্যাটফরমটি উপস্থাপন করেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আজকে সমগ্র বিশ্ব বিশেষ করে জাতিসংঘ শুধু যে কোনো দেশের সরকারের সঙ্গে কথা বলছে, তাই নয়- তারা বিভিন্ন দেশের সংসদ এবং সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গেও যুক্ত হচ্ছে। অর্থাৎ আজকের এমপিরা ডেভেলপমেন্ট এজেন্ডা নিয়ে অনেক বেশি সংযুক্ত।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্ল্যাটফর্মটি নাগরিকের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করবে এবং সংসদ সদস্যদের সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করবে। তারা তাদের নির্বাচনী এলাকায় এসডিজি এবং সরকারের উন্নয়নের জন্য উভয় দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের কাজ সংযুক্ত করতে পারবে। ‘এ প্ল্যাটফর্মটি নাগরিকের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করবে এবং সংসদ সদস্যদের সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করবে।’

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনডিপি’র গ্লোবাল লিড ও এশিয়া-প্যাসিফিক ফোকাল পয়েন্ট চার্লশোভেল। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমপিদের অ্যাপ ‘আমার সংসদীয় এলাকা’

আপডেট সময় ০৯:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০