ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

অনুমোদন পেল এলবিনোয়ার কার্যনির্বাহী কমিটি

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের তৃণমূল ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স সোসাইটি (এলবিনোয়া)’র ২০২০-২২ সালের কার্যনির্বাহী কমিটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি গত কয়েক বছরে তৃণমূলের ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করছে। সম্প্রতি একটি নির্বাচনী সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির ২০২০-২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে ফিসা কমিউনিকেশনের স্বত্বাধিকারী ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিনকে সভাপতি ও স্টেপ নেট সিস্টেমের স্বত্বাধিকারী হুমাউন উর রশিদ সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়াও ভিআইপি ডট কমের মোঃ রুহুল আমিন খান সহ-সভাপতি, মাল্টি নেটের আনিসুর রহমান সহ-সাধারণ সম্পাদক ও হরাইজন অ্যাসোসিয়েটসের মমিনুল ইসলাম রুবেলকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।

৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে হোম লিংক অনলাইনের কাজী নাহিদ ফেরদৌস ও পরিষদের সদস্য হিসেবে নিউ লাভা কমিউনিকেশনের আবু হানিফ বাবুলকে দায়িত্ব প্রদান করা হয়।

সভাপতি ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন বলেন, যে দক্ষতা এবং নিপুনতার সঙ্গে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে মসৃণ পথ রেখা তৈরি করছেন আমরা লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অপারেটররা সেটিকে সাধুবাদ জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অনুমোদন পেল এলবিনোয়ার কার্যনির্বাহী কমিটি

আপডেট সময় ১০:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০