ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লামা শফীকে কটূক্তির দায়ে কারাবন্দি আলাউদ্দিন জিহাদীর মুক্তি দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

কারাবন্দি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে ছাত্র সেনা নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কের হোটেল নুরজাহানের সামনে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের সকল যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করা হয়। এতে আলাউদ্দিন জিহাদীর মুক্তি দাবি করা হয়।

এদিকে মহাসড়ক বন্ধ করে আন্দোলন এর ফলে সৃষ্ট যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণের। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ নিয়ন্ত্রণসহ গাড়ি চলাচল স্বাভাবিক করে। মহাসড়ক অবরোধ করে এমন বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রী সাধারণ।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আলাউদ্দিন জিহাদীর অনুসারীরা আকস্মিকভাবে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ এর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

উল্লেখ্য, মরহুম আল্লামা শফীকে কটূক্তির দায়ে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়। গত কয়েক দিন যাবত কারাবন্দি এ মুফতির মুক্তির দাবিতে বিক্ষোভসহ নানা ধরনের আন্দোলন করে আসছে তার অনুসারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লামা শফীকে কটূক্তির দায়ে কারাবন্দি আলাউদ্দিন জিহাদীর মুক্তি দাবি

আপডেট সময় ০৬:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০