ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়পুরহাটের সেই আছমা বিবিকে দল থেকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:  

আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর দাবি ১৯৭১ সালে আছমা বিবির প্রকৃত বয়স ছিল প্রায় তিন বছর। আর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই সময় তার বয়স আট বছর তিন মাস। অথচ মুক্তিযুদ্ধের সময় নিজেকে ২০ বছরের যুবতী দাবি করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার আবেদন করেছিলেন আছমা বিবি।

বিষয়টি নিয়ে গত ৮ সেপ্টেম্বর‘একাত্তরে তিন বছরের আসমা এখন হতে চান বীরাঙ্গনা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বিবিকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগ।

জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা ও সাধারণ সম্পাদক মাহফুজা মন্ডল রীনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের পদে থেকে আছমা বিবি জন্ম সনদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন সনদ তৈরিসহ অন্যান্য কাগজপত্র জালিয়াতি করে বীরাঙ্গনা হতে সরকারের কাছে আবেদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় আছমা বিবি ছিলেন আট বছরের শিশু। কিন্তু স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তিনি ওই সময় ২১ বছর বয়সী তরুণী ছিলেন বলে দাবি করেন। এ ব্যাপারে একাধিক সনদ ও প্রত্যয়ন জাল করে বয়স বাড়িয়ে তিনি বীরাঙ্গনার জন্য আবেদনও করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে। গেজেটভুক্তির সুপারিশও করে উপজেলার সরকারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

কিন্তু সংবাদে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচার হলে ফাঁস হয়ে যায় আছমার ‘বীরাঙ্গনা কেলেঙ্কারি’। বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়পুরহাটের সেই আছমা বিবিকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০