ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি জেলেনস্কির জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প ‘আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন’:কায়সার হামিদ রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

একাদশে মুক্তিযোদ্ধা কোটা প্রমাণে ব্যর্থ হলে ভর্তি বাতিল

আকাশ জাতীয় ডেস্ক: 

একাদশ শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা যাচাই করে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

রবিবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. হারুন-অর রশীদ ঢাকাটাইমস বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই অনলাইনে অর্থাৎ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে থাকা তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরে কলেজে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে ভর্তি বাতিল করা হবে।’

এ সম্পর্কিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

একাদশে মুক্তিযোদ্ধা কোটা প্রমাণে ব্যর্থ হলে ভর্তি বাতিল

আপডেট সময় ০৮:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০