ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে বলে ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে।

বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলে আসছেন, যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০