ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না: মির্জা ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না, তারা একদলীয় একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় একতরফা একটা নির্বাচন করে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, কিন্তু এবার এটা সম্ভব হবে না। এবার দেশের মানুষও গ্রহণ করবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা কেউ তাদের এ্ই চিন্তাভাবনাগুলো মেনে নেবে না। এছাড়া নির্বাচনকালীন সহায়ক সরকার মানে একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থার কথা বলছে বিএনপি, এ কথা জানিয়ে আওয়ামী লীগ যে বক্তব্য রাখছে, তা সঠিক নয়।

তিকনি আরো বলেন, এর আগে অনেকবার সংবিধান পরিবর্তন করা হয়েছে। ১৯৯১ সালে সংবিধান স্থগিত রেখে সংবিধান পরিবর্তন করা হয়েছে, ৯৬ সালে সংবিধান পরিবর্তন করা হয়েছে। মানুষের জন্যই তো সংবিধান। দেশের বৃহত্তর জনগোষ্ঠির যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন সংবিধান। প্রয়োজনে সেটা পরিবর্তনও করা যেতে পারে।

সহায়ক সরকার নিয়ে ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সহায়ক বলতে আমরা যেটা বুঝিয়েছি, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনকালে। এটার সঙ্গে তাদের (আওয়ামী লীগ) যে চিন্তা, সেই চিন্তার কোনো মিল নেই।

আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যাপারে কথা বলে বিএনপি সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকার ব্যবস্থা চায় না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭