ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ব্যাংক লুটের চেষ্টা: গ্রেপ্তার যুবককে রিমান্ডে চায় পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রাইম ব্যাংক লিমিটেডের শাখায় বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার রাতে ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বাসন থানায় মামলাটি করেন। মামলায় গ্রেপ্তার আবু বকরকে একমাত্র আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার আবু বকরকে সাতদিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আবু বকর বাগেরহাটের মোড়েলগঞ্জের বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রাইম ব্যাংক চান্দনা চৌরাস্তা শাখায় গ্রাহকের বেশে প্রবেশ করেন আবু বকর। এক পর্যায়ে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদের কক্ষে প্রবেশ করে তার ব্যাগে বোমা রয়েছে এবং এই বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বিষয়টি টের পেয়ে তাকে কৌশলে আটকে রেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আবু বকরকে গ্রেপ্তার ও কালো ব্যাগে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদ বাদী হয়ে আবু বকরকে আসামি করে বাসন থানায় নাশকতার একটি মামলা করেন।

বৃহস্পতিবার গ্রেপ্তার আবু বকরের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ব্যাংক লুটের চেষ্টা: গ্রেপ্তার যুবককে রিমান্ডে চায় পুলিশ

আপডেট সময় ০২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০