ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

প্রশাসনের সর্বস্তরে জবাবদিহির তাগিদ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্পদের যথাযথ ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অনুষ্ঠানে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা ভুলে যায় না। পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে নির্বাচনী ইশতেহার সামনে থাকে।

অনুষ্ঠানে সামরিক স্বৈরশাসক ক্ষমতায় থাকলে জনগণ অবহেলিত থাকে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

প্রশাসনের সর্বস্তরে জবাবদিহির তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০