ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় গেলেন ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট

আকাশ জাতীয় ডেস্ক:  

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার ভোর ৫টায় বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে জানান, কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে BANFPU-1 (Rotation-14), MONUSCO, DRC এর সদস্যগণ BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর স্থলাভিষিক্ত হবেন।

এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন। বিদায়ী BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর কমান্ডার হিসেবে রয়েছেন সালমা সৈয়দ পলি।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আন্তরিক বিদায় জানান। মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে।

বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্বে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় গেলেন ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট

আপডেট সময় ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০