ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদোগে তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। খবর সিএনএন’র।

সোমবার অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তারা করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা যুক্তরাষ্ট্রে শুরু করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের পরীক্ষায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তহবিলের জোগান দিয়েছে।

ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী অপর দুই কোম্পানি মডার্না এবং ফাইজার/বায়োএনটেকের দুটি ভ্যাকসিন তৃতীয় ধাপের পরীক্ষায় রয়েছে। এ দুটি ভ্যাকসিনেও মার্কিন সরকার অর্থায়ন করেছে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের জন্য তারা ইতোমধ্যে ১৮ বছরের ঊর্ধ্বের ৩০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করেছেন। এই স্বেচ্ছাসেবীদের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তি, এমনকি এইচআইভিতে আক্রান্তরাও রয়েছেন। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে যারা রয়েছেন, সেই জনগোষ্ঠীর সদস্যদের ওপরও ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাতেও শুরু হয়েছে। জাপান এবং রাশিয়াতেও ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি।

অ্যাস্ট্রাজেনেকা বলছে, তৃতীয় ধাপের পরীক্ষায় বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগের পরিকল্পনা রয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার এবং লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় বাকি স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু

আপডেট সময় ১২:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০