ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নাটোরে অগ্নিকান্ডে ১০টি দোকানসহ বসতবাড়ি ভস্মীভূত

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজারে আজ সোমবার ভোরে অগ্নিকান্ডে ১০টি দোকানসহ একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে লালপুরের ভেল্লাবাড়ীয়ার মৃত কছিমুদ্দিনের ছেলে মহসিনের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাড়ি পুড়ে গিয়ে তা পার্শ্ববর্তী বাজারের ১০ টি দোকানে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাটোরের লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১০ টি দোকান ও ওই বসতবাড়ির সকল মাল এবং নগদ অর্থ পুড়ে যায়।

নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. আকতার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৫ লাখ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহিরসহ স্থানীয় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নাটোরে অগ্নিকান্ডে ১০টি দোকানসহ বসতবাড়ি ভস্মীভূত

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭