ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৮ ও ১৭১৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৫৪টির এবং অপরির্বতিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ব্রাক ব্যাংক, লংকাবাংলা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, একমি ল্যাব ও মুন্নু স্টাফলার্স।

এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৫০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২০ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৫৯টি কোম্পানির দাম বেড়েছে। কমেছে আটটি কোম্পানির দাম। অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানি শেয়ারের দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

আপডেট সময় ০১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০