ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিপিএলে ইতিহাস গড়লেন ৪৮ বছরের ভারতীয় ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে ইতিহাস গড়েছেন লেগ-স্পিনার প্রবীণ তাম্বে। কেবল তাই নয়, বুধবার (২৬ আগস্ট) সেন্ট লুসিয়া জুক্সের বিপক্ষে মাঠে নামার সময় ত্রিনবাগো নাইট রাইডার্স তারকার বয়স ছিল ৪৮ বছর ৩২২ দিন।

ডার্ক লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতেছে ত্রিনবাগো। তবে বল হাতে উল্লেখযোগ্য তেমন কিছুই করে দেখাতে পারেননি তাম্বে। ১ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

তাম্বের আগে ভারতে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে সিপিএল খেলেছিলেন ৩২ বছর বয়সী সানি সোহেল। ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক তারকা ২০১৮ সালে খেলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। এর আগে সানি আইপিএল প্রতিনিধিত্ব করেন কিংস ইলেভেন পাঞ্জাব এবং ডেকান চার্জার্সের।

কিন্তু সিপিএলে খেলা প্রথম ভারতীয় নন তিনি। বার্বাডোজে নাম লেখানোর আগে সানি জাতীয় দল হিসেবে বেছে নেন যুক্তরাষ্ট্রকে।

নিজের ক্যারিয়ারে এর আগেও তাম্বে আলোচনায় ওঠে এসেছিলেন বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নেমে। ২০১৩-১৫ মৌসুম পযর্ন্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ৪১ বছর বয়সে আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েন তাম্বে।

২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। একই বছর তিনি জায়গা পান মুম্বাইয়ের রঞ্জি দলেও। অবশ্য তাম্বেকে সিপিএল খেলার জন্য ভারতের ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অবসরের আগ পযর্ন্ত কোনো ক্রিকেটার নিজ দেশের বাইরের লিগে খেলতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সাবেক উপদেষ্টাদের

সিপিএলে ইতিহাস গড়লেন ৪৮ বছরের ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় ১০:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০