ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকার জন্য প্রবাসীকে ক্রসফায়ার, ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে।

১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে আরও পাঁচ লাখ টাকা না দেয়ায় টেকনাফের মাহমুদুর রহমান নামের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ করে এই এজাহারটি দায়ের করা হয়।

বুধবার দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে এজাহারটি দায়ের করা হয়। তবে শুনানি শেষে এজাহারটি রুজু না করে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা, তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

নিহত মাহমুদুর রহমানের ভাই নুরুল হোসাইন বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী ইনসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বাদী জানান, গত ২৮ ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়া আলী আকবরপাড়ার মিয়া হোসেনের পুত্র প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাশ ক্রসফায়ার না দেয়ার শর্তে প্রবাসীর পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেন।

পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দেন। কিন্তু আরও পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। দাবিকৃত পাঁচ লাখ টাকা না দেয়ায় ৩১ মার্চ রাতে ক্রসফায়ারের নামে প্রবাসী মাহমুদুর রহমানকে হত্যা করা হয়।

মামলার এজাহারে এসআই দীপককে প্রধান ও বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে ২নংসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জন পুলিশ সদস্য। বাকি পাঁচজন চৌকিদারসহ স্থানীয় লোকজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকার জন্য প্রবাসীকে ক্রসফায়ার, ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০