ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চলমান বছরে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে।

কিউেইদের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলা ম্যাকমিলান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৮ হাজারের বেশি রান করেছেন। পরবর্তীতে অবসরের পর ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত নিজ দেশেরই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং কোচিংও করিয়েছেন। এছাড়া ক্লাব ক্রিকেটে কেন্টাবুরি, মিডলসেক্স ও আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচিংয়ে ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে এক চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি। তবে বিসিবি’র সঙ্গে ম্যাকেঞ্জির চুক্তি ফুল-টাইমের জন্য ছিল না। দৈনিক ভিত্তিতে তাকে অর্থ পরিশোধ করা হতো। ফলে সাদা বলের সিরিজ শুরুর আগে এবং সিরিজ চলাকালীন তাকে পেতেন তামিমরা। এছাড়া বাংলাদেশ টেস্ট দলের সঙ্গেও কাজ করেছেন তিনি, তবে তা মাত্র একবার।

তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফর করতে পারে টাইগাররা। সেখানে প্রায় এক মাস অবস্থান করে অক্টোবরের ২৪ তারিখে প্রথম টেস্ট মাঠে গড়াতে পারে। এছাড়া এই সফরে টি-টোয়েন্টিও খেলার কথা রয়েছে। তবে কোনো কিছুই এখনও নিশ্চিত করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান

আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০