ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ফোন কূটনীতি অব্যাহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সংকট নিয়ে ফোন কূটনীতি অব্যাহত রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর ফোনালাপে এরদোয়ান বেশ কয়েকটি দেশের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে। সূত্র মতে, এরদোয়ান কাজাক, সেনেগাল ও নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা করেছেন।

এর আগে এরদোয়ান রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, আজারবাইজান, পাকিস্তান, ইরান ও মৌরিতানিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে রাখাইন রাজ্যে সেনা মোতায়েন শুরুর কয়েকদিনের মাথায় ২৪ আগস্ট পুলিশ চেকপোস্টে হামলা হয়। মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকার এক বিবৃতিতে রাখাইন রাজ্যের ‘বিদ্রোহী রোহিঙ্গা’রা ২৪টি পুলিশ চেকপোস্টে সমন্বিত হামলা চালিয়েছে বলে দাবি করে। ওই হামলার পর থেকে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার হয়।

রাথেংডাংয়ে একদিনেই শতাধিক বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উঠেছে। এ পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় ৪০০ জন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাখাইন-পরিস্থিতিকে মানবিক বিপর্যয়ের ভয়াবহতা বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এর কিছু সময় পরে রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইনে ত্রাণ সরবরাহ স্থগিতের ঘোষণা দেয় জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি। এতে আড়াই লাখ রোহিঙ্গা অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সাম্প্রতিক এই সহিংসতায় প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ফোন কূটনীতি অব্যাহত

আপডেট সময় ১২:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭