ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকালে বেসরকারি স্কুলে অনলাইন ক্লাসের ফি আদায় নিয়ে রুল

আকাশ জাতীয় ডেস্ক:

চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা এবং স্কলাস্টিকাসহ বেসরকারি বিদ্যালয়গুলোতে কোভিড-১৯ এর আগের প্রযোজ্য ফি কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুইজন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ও ব্যারিস্টার তানভির কাদের।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক জানান, বেসরকারি বিদ্যালয়গুলোর প্রাক কোভিড-১৯ সময়ে প্রযোজ্য ফি কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করছেন।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, আদালত স্কুলগুলোকে কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনাসূচি প্রস্তুত করে তা সরকারের কাছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাকালে বেসরকারি স্কুলে অনলাইন ক্লাসের ফি আদায় নিয়ে রুল

আপডেট সময় ০৬:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০