ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

পতাকা উল্টো করে টানানোর দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতারের ঘটনা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাংলাদেশিকে গ্রেফতারের খবর আসছে। সর্বশেষ শনিবার সন্ধ্যায় ৩২ বয়সী বাংলাদেশি এক হোটেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খবর বেরনামা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রবাসী এবং তার মালিককে কেদাহ রাজ্যের পতাকা ‘উল্টো করে টানানোর’ অভিযোগে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, কুয়ার পান্ডক মায়াহ এলাকা থেকে ‘গোপন সংবাদের’ ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ল্যাংকাউই জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বিবৃতিতে বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমরা এ বিষয়ে গোপন সংবাদ পাই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টো করে টানানো পতাকার ছবি ভাইরাল হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘রেস্টুরেন্টের ৫৮ বছর বয়সী মালিক তার বাংলাদেশি কর্মীকে কেদাহ পতাকা টানাতে বলেন। কিন্তু তিনি উল্টো করে টানানোর বিষয়টি বুঝতে পারেননি।’

পেনাল কোডের ৫০৪ এবং ১৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। একই সঙ্গে অভিবাসী আইনের ৩৯বি ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

এর আগে রায়হান কবির নামের এক বাংলাদেশি যুবক অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের সমালোচনা করে জুলাইয়ের শেষ দিকে গ্রেফতার হন। দুই দফা জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। দেশটির এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও সমালোচনা চলছে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেয় দেশটির প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

পতাকা উল্টো করে টানানোর দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ০২:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০