ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

মালয়েশিয়া থেকে বহিষ্কার, দেশে ফিরছেন রায়হান কবির

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ায় করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেয়ার অপরাধে পুলিশের হাতে আটক বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে সে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, স্থানীয় সময় রাত নয়টার দিকে পুলিশ তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে।

তাকে রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকাগামী বিমানে তুলে দেয়া হবে বলে বার্নামা জানাচ্ছে।

তাকে যখন বিমানবন্দরে হাজির করা হয় তখন তার কাঁধে ছিল একটি স্লিং ব্যাগ। তিনি সেখানে অপেক্ষমাণ সাংবাদিদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে রায়হান কবির বলেছিলেন যে, অনিবন্ধিত বিদেশি শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে শত শত অভিবাসীকে জেলে পাঠানো হয়েছে। এরপর দুই সপ্তাহ ধরে খোঁজ করে পুলিশ গত মাসে রায়হান কবিরকে গ্রেপ্তার করে।

প্রায় ২৬ মিনিটের ওই ডকুমেন্টারিতে মালয়েশিয়ায় আটকে পড়া অবৈধ শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরা হয়।

রায়হান কবির ওই তথ্যচিত্রে এ সম্পর্কে কুয়ালালামপুর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।

ওই ডকুমেন্টারিতে বলা হয়, মহামারির মধ্যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ দুই হাজারেরও বেশি অনিবন্ধিত শ্রমিককে আটক করেছে এবং কঠোর ভাইরাস লকডাউনের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে।

ওই ভিডিওটি প্রচারের পর থেকেই মালয় সোশাল মিডিয়াতে রায়হান কবিরের বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়।

এর জেরে কর্তৃপক্ষ তার ওয়ার্ক পারমিট বাতিল করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তবে রায়হান কবির ঢাকা ফিরে এলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না তা এখনো পরিষ্কার না।

এর আগে বাংলাদেশের সরকারের একজন মন্ত্রী রায়হান কবিরের ব্যাপারে ইঙ্গিত করে বলেছিলেন যে, সরকার এনিয়ে শ্রমবাজারকে ঝুঁকিতে ফেলতে চায় না।

বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারি হিসাবে মালয়েশিয়াতে ছয় লাখের মতো নিবন্ধিত শ্রমিক রয়েছে। এর বাইরে বেশ বড় সংখ্যায় অনিবন্ধিত শ্রমিকও রয়েছে বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

মালয়েশিয়া থেকে বহিষ্কার, দেশে ফিরছেন রায়হান কবির

আপডেট সময় ১১:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০